ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 12
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি।

নূরুল আফসার দীপু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় সংযোজনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সেই পরিকল্পনায় অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো প্রস্তাব বা ঘোষণা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ০৪:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬