ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

দেশে হামে ও উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে, নতুন আক্রান্ত ১,২৮৭

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 77

হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন শিশু। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দেশে নতুন করে ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে জানা যায়, এই সময়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও জটিলতায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে, যার মধ্যে ৫২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯১ জনের মৃত্যু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।

একই সময়কালে দেশে মোট ৭৯ হাজার ১২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, এবং ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে হামে ও উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে, নতুন আক্রান্ত ১,২৮৭

আপডেট সময় : ০৫:০০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬