ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বিনামূল্যে ওষুধ, ক্যান্সার সেবা ও গবেষণায় গুরুত্ব, বিএমইউর ১,০৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 36

সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ক্যান্সার চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদন দেওয়া হয়।

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন।

ঘোষিত বাজেটের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা পাওয়া যাবে। তবে বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে, যা পরবর্তীতে সংশোধিত বাজেটের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে।

এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আগামীর বাংলাদেশ যেন হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ। চিকিৎসা হবে প্রয়োজনের ভিত্তিতে, সামর্থ্যের ভিত্তিতে নয়।”

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, দেশের স্বাস্থ্যখাতের বর্তমান বাস্তবতা, আধুনিক চিকিৎসা শিক্ষা ও জনস্বার্থকে সামনে রেখে ব্যয় নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। শিক্ষা, গবেষণা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং মানবিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, বাজেটে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাসরুম, ই-লার্নিং, গবেষণায় অনুদান বৃদ্ধি, উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালু এবং বিনামূল্যে ওষুধ বিতরণের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটেও বেশ কয়েকটি বড় প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরাতন বেতার ভবনে অ্যাক্রেডিটেড ল্যাব ও রিসার্চ সেন্টার নির্মাণ, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র স্থাপন এবং জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন। এছাড়া শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নতুন একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাবও রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন জানান, এবারের বাজেটে বিনামূল্যে ওষুধের জন্য ২০ কোটি টাকা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে ৯০ কোটি টাকা, ক্যান্সার চিকিৎসায় লিনিয়ার এক্সিলেটর স্থাপন ও চালুর জন্য ৭৬ কোটি টাকা, গবেষণায় ২৮ কোটি ৫ লাখ টাকা, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডে ৭ কোটি টাকা, তথ্যপ্রযুক্তি খাতে ৫ কোটি টাকা, রোগীদের পুষ্টিকর খাদ্যের জন্য ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও মেধাবৃত্তির জন্য ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলন ও সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিনামূল্যে ওষুধ, ক্যান্সার সেবা ও গবেষণায় গুরুত্ব, বিএমইউর ১,০৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৫:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬