ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 124

দেশজুড়ে তীব্র গরমের মধ্যে বুধবার (৩ জুন) দেশের ৪৮টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরে একসঙ্গে এত সংখ্যক জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম। সাধারণত মে মাসের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও এবার বর্ষা আসতে বিলম্ব হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি আরও বেড়েছে। তবে এর মধ্যেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে শুক্রবার (৫ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, জুন মাসে সামগ্রিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের তীব্রতা ও বিস্তৃতি ধীরে ধীরে কমতে শুরু করবে। অন্যদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেছেন, মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বিলম্বিত। এরপর ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং গরমের প্রকোপ কমে আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস

আপডেট সময় : ০৮:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬