সংবাদ শিরোনামঃ
ঈদুল আজহায় ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ সরকারের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 43

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের চারজন কয়েদির সাজা মওকুফ করে তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের বিশেষ বিবেচনায় চার বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের মুক্তি কার্যকর করা হবে।
যাদের মুক্তির আদেশ দেওয়া হয়েছে তারা হলেন— ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক।
কারা অধিদপ্তর জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট বন্দিদের মুক্তি দেওয়া হবে।





















