ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

উচ্চ রক্তচাপ দিবসে সচেতনতামূলক সেমিনার ও র‍্যালি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 153

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির আহ্বায়ক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক রোগ। প্রতি বছর বিশ্বে প্রায় ১১ মিলিয়ন মানুষ এ কারণে মারা যায়। বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত হলেও অনেকেই এ বিষয়ে সচেতন নন। গবেষণা অনুযায়ী, আক্রান্তদের বড় একটি অংশই জানেন না তারা এই রোগে ভুগছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমাদ মনজুরুল আজিজ।

আলোচনায় প্যানেল সদস্য হিসেবে অংশ নেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মাদ, পরিচালক অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মনজুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উচ্চ রক্তচাপ দিবসে সচেতনতামূলক সেমিনার ও র‍্যালি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে

আপডেট সময় : ০৬:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬