ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

কুরবানির ঈদকে ঘিরে জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৩৪ লাখ টাকার নোট জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 142

দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সক্রিয় একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কুরবানির ঈদকে সামনে রেখে চক্রটি আবারও জাল নোট ছাপানোর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি জানায়, জাল নোট কেনাবেচার তথ্যের ভিত্তিতে প্রথমে উত্তরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মুজিবুর রহমান নামে এক সদস্যকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে চক্রের সদস্য দুলাল ও মামুনকে আটক করা হয় এবং প্রায় ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও ছাপানোর বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, আসন্ন কুরবানির ঈদকে লক্ষ্য করে চক্রটি এসব জাল নোট ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। এরই মধ্যে তারা বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়িয়েছে বলেও দাবি করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল নোট ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই সবাইকে লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুরবানির ঈদকে ঘিরে জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৩৪ লাখ টাকার নোট জব্দ

আপডেট সময় : ০৯:৫০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬