ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

ঈদে কুরবানির চামড়ার নতুন দাম ঘোষণা, বাড়লো গরু ও খাসির চামড়ার মূল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 33
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন নির্ধারিত দামে ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম রাখা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

একইসঙ্গে সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া পাচার কমবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কুরবানিকে ঘিরে চামড়া শিল্পের বিশাল কার্যক্রম সুশৃঙ্খল রাখতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদে কুরবানির চামড়ার নতুন দাম ঘোষণা, বাড়লো গরু ও খাসির চামড়ার মূল্য

আপডেট সময় : ০৬:১৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬