ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

‘পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক’, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 30
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থেই জনবান্ধব ও জনগণের আস্থার প্রতীক হবে। তিনি বলেন, পুলিশ প্রশাসনই সরকারের আয়না, তাই বাহিনীর প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দুর্নীতি বা সন্ত্রাসের মতো অপরাধকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সরকার কিংবা প্রশাসনিক পদ চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তন হয় এবং এ বাস্তবতা পৃথিবীর সব দেশেই প্রমাণিত।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে দেশ আরও নিরাপদ, মানবিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যে কোনো পরিবেশে কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি। পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, জনগণ সরকারের মূল্যায়ন অনেকাংশে পুলিশের আচরণ ও ভূমিকার মাধ্যমে করে থাকে। তাই পুলিশ সদস্যদের মানবিক গুণাবলি অর্জন এবং সাধারণ মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি।

এ সময় তিনি সরকারের ঘোষিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক’, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা তারেক রহমানের

আপডেট সময় : ০২:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬