ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 126

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে ঈদ মুবারক জানান।

তিনি বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ব মুসলিমের কাছে হাজির হয় পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মুবারক।”

তারেক রহমান আরও বলেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়, এটি মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে। হজরত ইব্রাহিম (আ.)-এর নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।

তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন সকলের ত্যাগ কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার জন্যও দোয়া করেন তিনি।

তারেক রহমান বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬