ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

পুলিশের জন্য বড় সুখবর, অতিরিক্ত দায়িত্বে মিলতে পারে বিশেষ ভাতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 77

পুলিশ সদস্যদের জন্য সুখবর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক, জনবান্ধব ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের সামর্থ্য অনুযায়ী তাদের যৌক্তিক দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

রোববার পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি বলেন, অতিরিক্ত সময় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় অতিরিক্ত ভাতা চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এতে বাহিনীর মনোবল বাড়বে এবং জনগণ আরও উন্নত সেবা পাবে বলে তিনি মনে করেন। ইন্সপেক্টর পদ থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সদস্যরা এই সুবিধার আওতায় আসতে পারেন বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় দায়িত্ব পালন ও অতিরিক্ত চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক করা হবে। পাশাপাশি নতুন ও উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।

তিনি জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয়, ভবন ও আবাসন সংকট নিরসনেও সরকার কাজ করছে। ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কল্যাণ সভায় অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশের জন্য বড় সুখবর, অতিরিক্ত দায়িত্বে মিলতে পারে বিশেষ ভাতা

আপডেট সময় : ০৭:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬