চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল খনন কর্মসূচি উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 84

আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।
পানিসম্পদমন্ত্রী আরও জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে এবং এটি একনেকে উপস্থাপন করা হবে। তার মতে, এই প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কী কী কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, পাঁচ বছর মেয়াদি খাল খনন কর্মসূচি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে এবং মন্ত্রী-এমপিরা নিজ নিজ এলাকায় এ কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। বর্ষা মৌসুম আসায় মে মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে এবং বর্ষা শেষে আবার নতুন করে শুরু করা হবে।





















