সংবাদ শিরোনামঃ
২৪ দিনেই দেশে ১০ ধরনের টিকা, বিমানবন্দরে পৌঁছে নতুন রেকর্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 132

দেশে হাম-রুবেলা ও মুখে খাওয়ার পোলিও টিকাসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান এসে পৌঁছেছে। বুধবার দুপুর প্রায় পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব টিকা পৌঁছায়। এ সময় উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নতুন এই চালানে হাম-রুবেলা ও মুখে খাওয়ার পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। এছাড়া আগামী ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


























