দেশজুড়ে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 142

দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে এবং ২৫৯ জনের মৃত্যু উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪১ হাজার ৭৯৩ শিশু।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ২২ হাজার ৭০৫ শিশু আক্রান্ত হয়েছে এবং ১৬১ শিশুর মৃত্যু হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর মধ্যে ১২টি ঢাকা বিভাগে ঘটেছে, যা পরিস্থিতির গুরুতরতা আরও বাড়িয়েছে।


























