ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

আজ প্রকাশ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল, অপেক্ষায় লাখো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 84

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ এপ্রিল দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা নেওয়া হয়।

ভর্তি সংক্রান্ত বিষয়ে গত ২৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, এ শিক্ষাবর্ষে মোট ৩১টি বিষয়ে প্রায় সাড়ে চার লাখের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও জানান, দেশের ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি।

সরকারি কলেজে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে, পাশাপাশি বেসরকারি কলেজেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে বলে জানান তিনি।

উপাচার্য আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঠ্যক্রম ও শিক্ষাক্রমে পরিবর্তন, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করা এবং ট্রেড কোর্স চালু করা। এছাড়া আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হতো। তবে গত বছর থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ প্রকাশ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল, অপেক্ষায় লাখো শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬