ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭০ টাকার জীবনসংগ্রাম, চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরল পথনাটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 126

বাংলাদেশের চা-শ্রমিক সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের বাস্তবতা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন পায়রা চত্বরে এ নাটকটি পরিবেশন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে মঞ্চস্থ এই নাটকের মাধ্যমে চা-শ্রমিকদের জীবনের কঠিন বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় বলে জানান আয়োজকরা।

নাটকের শুরুতে ‘চল মিনি আসাম যাবো, দেশে বড় দুখ রে’ গানটি পরিবেশনের মাধ্যমে চা-শ্রমিকদের ইতিহাস ও দুঃখ-দুর্দশার প্রেক্ষাপট তুলে ধরা হয়। এরপর ধাপে ধাপে শ্রমিকদের দৈনন্দিন সংগ্রাম, কম মজুরি, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার অভাব এবং প্রজন্ম ধরে চলা দাসত্বসদৃশ জীবনযাপনের চিত্র নাটকে উপস্থাপন করা হয়।

মাঝের অংশে প্রতীকী চরিত্রের মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের ওপর চলমান শোষণ ও অমানবিক শ্রমপরিবেশ তুলে ধরা হয়। নাটকের সমাপ্তি ঘটে ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না’ গানের মাধ্যমে।

নাটকের লেখক ও নির্দেশক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, চা-শ্রমিকরা এখনো ন্যূনতম মানবিক অধিকার থেকে বঞ্চিত। স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার।

তিনি বলেন, সংস্কৃতির মানুষ হিসেবে তাদের দায়িত্ব প্রশ্ন তোলা। এই নাটকের মাধ্যমে সেই প্রশ্নই তুলে ধরা হয়েছে, যার উত্তর রাষ্ট্র ও সমাজকে দিতে হবে।

নাটকে চা-শ্রমিকদের পক্ষ থেকে ন্যায্য মজুরি নির্ধারণ, উন্নত স্বাস্থ্যসেবা, নারী শ্রমিকদের নিরাপদ মাতৃত্বকালীন সুবিধা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

অভিনয়শিল্পীরা বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন দয়া নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব। তারা নাগরিক হয়েও মৌলিক অধিকার থেকে বঞ্চিত—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৭০ টাকার জীবনসংগ্রাম, চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরল পথনাটক

আপডেট সময় : ০৭:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬