ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

দেশে হামে আবারও প্রাণহানি, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 96

হামের উপসর্গ নিয়ে সারাদেশে আবারও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৮৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২২ হাজার ৬৫০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও এক হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৮ হাজার ৩০১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫ হাজার ১৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে হামে আবারও প্রাণহানি, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬