ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

হামে শিশু মৃত্যুর পেছনে নিউমোনিয়া ও অপুষ্টি প্রধান কারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 120

দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতা। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া শিশুদের প্রায় ৯০ শতাংশই এসব জটিলতায় প্রাণ হারিয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ ও রক্তে সংক্রমণও মৃত্যুর কারণ হয়েছে।

রাজধানীর তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৬৬ শিশুর তথ্য বিশ্লেষণে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এসব হাসপাতালে মোট ভর্তি হয়েছিল প্রায় ছয় হাজারের বেশি শিশু। এর মধ্যে অল্প সময়ের মধ্যেই অনেক শিশুর মৃত্যু হয়েছে—ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই প্রতি তিনজনের একজন মারা গেছে।

বয়সভিত্তিক হিসেবে দেখা যায়, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ৭ থেকে ১০ মাস বয়সী শিশু। পাশাপাশি ছয় মাসের কম বয়সী শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা যারা টিকা নেয়নি, তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি।

চিকিৎসকদের মতে, হামের সঙ্গে নিউমোনিয়া যুক্ত হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। অনেক শিশু গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসে, কিন্তু জেলা বা উপজেলা পর্যায়ে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাদের অবস্থার অবনতি ঘটে। সময়মতো অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

অন্যদিকে অপুষ্টিও বড় একটি কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুদের মৃত্যুঝুঁকি স্বাভাবিক শিশুদের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে অপুষ্টির হার বেড়ে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে।

এছাড়া টিকাদান কার্যক্রমে ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ কোনো টিকাই পায়নি। এতে করে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান জোরদার, উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তা না হলে শিশু মৃত্যুর হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামে শিশু মৃত্যুর পেছনে নিউমোনিয়া ও অপুষ্টি প্রধান কারণ

আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬