ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

টিসিবির জন্য ৯ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 204

স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের কার্ডধারীদের জন্য ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। ৩টি লটে মোট ৯ হাজার মেট্রিক টন ডাল কেনার জন্য দরপত্র ডাকা হলে চারটি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই ডাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা দরে ৩ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার মূল্য প্রায় ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। একই দরে রাজশাহীর আরেক প্রতিষ্ঠান থেকেও আরও ৩ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে।

এছাড়া ওই রাজশাহীর প্রতিষ্ঠান থেকেই আরও একটি লটে প্রতি কেজি ৮১ টাকা ৯৯ পয়সা দরে ৩ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।

সব মিলিয়ে ৩টি লটে মোট ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হচ্ছে, যা টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টিসিবির জন্য ৯ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

আপডেট সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬