ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

৪ মে পর্যন্ত টানা বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 33

আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণী বায়ুর প্রভাব এবং দেশে ক্রমাগত বজ্রমেঘ সৃষ্টির কারণে এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা জানান, পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে চলতি সময়ে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা বেশি হচ্ছে। তিনি আরও বলেন, প্রাক-বর্ষা মৌসুম এগিয়ে আসায় এপ্রিলের শেষ দিকে দেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার, ময়মনসিংহে ১১৫ মিলিমিটার, খেপুপাড়ায় ১১৪ মিলিমিটার, কুমিল্লা ও সীতাকুণ্ডে ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে এই পরিস্থিতি বিরাজ করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪ মে পর্যন্ত টানা বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সতর্কতা

আপডেট সময় : ০৫:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬