ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারত ভিসা সহজ হবে, সম্পর্ক জোরদারে তৎপরতা

মোঃ সাইফুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 37

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ হবে এবং বর্তমানে যে স্থবিরতা রয়েছে তা দ্রুত কাটবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ ও আস্থা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানি মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, এসব আলোচনার ইতিবাচক ফল খুব শিগগিরই দেখা যাবে এবং ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারত ভিসা সহজ হবে, সম্পর্ক জোরদারে তৎপরতা

আপডেট সময় : ০৫:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬