ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ঢাবির অধ্যাপক সুদীপ চক্রবর্তী একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 29

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-কে বিভাগের সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভাগীয় এক শিক্ষার্থীর আত্মহত্যা এবং ওই ঘটনায় তার গ্রেফতারকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের মৃত্যুতে পুরো বিভাগ গভীর শোকাহত। একই ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে ২৬ এপ্রিল বিভাগের বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয়, আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হবে।

এর আগে রোববার ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে ওই শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর বিকেলে রাজধানীর উদয়ন ম্যানশন এলাকা থেকে সুদীপ চক্রবর্তী-কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে কিছু আর্থিক বিষয় এবং ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবির অধ্যাপক সুদীপ চক্রবর্তী একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬