ঢাকায় জ্বালানি তেলের সংকট কমেছে, পাম্পে দীর্ঘ সারি নেই; দ্রুত মিলছে তেল, কোথাও বাধ্যতামূলক ‘ফুয়েল পাস’
- আপডেট সময় : ০৭:৪১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 72

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এখন আগের মতো দীর্ঘ যানজট বা জ্বালানি তেলের জন্য লম্বা সারি দেখা যাচ্ছে না। স্বাভাবিক হয়ে এসেছে তেল নেওয়ার পরিবেশ, কমেছে গ্রাহকদের ভোগান্তিও।
মঙ্গলবার তেল নিতে আসা অনেক গ্রাহক জানান, আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন অল্প সময়ের মধ্যেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। এতে তাদের সময় বাঁচছে এবং কর্মঘণ্টার ক্ষতি কমছে।
পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে এবং বন্ধ থাকা অনেক ফিলিং স্টেশন আবার চালু হয়েছে। ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং চাপ কমে গেছে।
তবে রাজধানীর কিছু পাম্পে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের জন্য ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তেল দেওয়া হচ্ছে।
অন্যদিকে, যাদের কাছে ফুয়েল পাস নেই তারা কিছু জায়গায় জ্বালানি নিতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগও পাওয়া গেছে।





















