সংবাদ শিরোনামঃ
পুরান ঢাকার বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৫৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 56

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ করে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ট্যাগস :
durnitirkontho






















