ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানোর খবর ভুয়া, এক বছরের নিরাপত্তা সুবিধা বহাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 33

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমিয়ে ছয় মাস করা হয়েছে—কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা দেওয়ার বিষয়ে পূর্বেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং সেটিই এখনো কার্যকর রয়েছে। তাই তার নিরাপত্তা সুবিধা বা মর্যাদার মেয়াদ কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দায়িত্ব হস্তান্তরের পর থেকে এক বছরের জন্য তিনি ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে গণ্য হবেন এবং এসএসএফ নিরাপত্তা সুবিধা পাবেন।

তবে গত ২৭ এপ্রিল কিছু অনলাইন মাধ্যমে খবর ছড়ায় যে তার ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমানো হয়েছে। বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার বলে সরকারিভাবে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে তিনি এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন এবং তার বাসভবন, কর্মস্থল ও বিদেশ সফরের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে তিনি পরবর্তীতে পদত্যাগ করেন। দায়িত্ব হস্তান্তরের পরই তাকে ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সুবিধা দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা কমানোর খবর ভুয়া, এক বছরের নিরাপত্তা সুবিধা বহাল

আপডেট সময় : ০৭:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬