ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

বিমানবন্দরে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 35

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতামূলক চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। সেই অনুযায়ী বিমানবন্দরে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আগমন ও প্রস্থান উভয় ক্ষেত্রেই তল্লাশি কার্যক্রম কঠোর করা হয়েছে। কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লে দ্রুত জানাতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

এর আগে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে রেঞ্জ উপমহাপরিদর্শক, মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী, যিনি আবু বক্কর বা আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে কড়া নিরাপত্তা

আপডেট সময় : ০৫:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬