ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৪:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 79

দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে স্বল্প সময়ের জন্য নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কতা, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা

আপডেট সময় : ০৪:৫৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬