ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

মসজিদে মাগরিবের নামাজে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ: সংসদে নিরাপত্তা চাইলেন এমপি মাছুম মোস্তফা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 55
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফা অভিযোগ করেছেন, মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

গত শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পূর্বধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কাজ শেষে ফেরার পথে ফিলিং স্টেশনে ভিড় দেখে তিনি সেখানে দাঁড়ান এবং পরে নামাজ আদায়ের জন্য মসজিদে যান।

তার অভিযোগ অনুযায়ী, এ সময় কিছু ব্যক্তি নিজেদের বিএনপি পরিচয় দিয়ে তার গাড়িতে হামলা চালায় এবং তার সঙ্গে থাকা লোকজনকে মারধর করে। পরে তারা মসজিদে প্রবেশ করে তাকে খুঁজতে থাকে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। মুসল্লিরা দরজা বন্ধ করে প্রতিরোধ করলে হামলাকারীরা বাইরে থেকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।

মাছুম মোস্তফা আরও বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে পেশাদার লোক নিয়োগ করা হয়েছিল বলেও তিনি শুনেছেন। মুসল্লিদের প্রতিরোধের কারণে তিনি নিরাপদে থাকতে সক্ষম হন বলে সংসদে জানান তিনি।

এ ঘটনার পর তিনি নিজের, পরিবারের এবং দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও দাবি করেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সবাই প্রকৃত হামলাকারী নন এবং যারা আটক হয়েছেন তাদের অনেকেই পরে জামিনে মুক্তি পেয়েছেন।

এদিকে স্পিকার জানান, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি সংবাদপত্রে দেখেছেন।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঘটনাটি দুঃখজনক এবং এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মসজিদে মাগরিবের নামাজে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ: সংসদে নিরাপত্তা চাইলেন এমপি মাছুম মোস্তফা

আপডেট সময় : ০৮:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬