ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, সুশৃঙ্খল শহর ব্যবস্থাপনায় জোর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 93

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে শত শত দোকান উচ্ছেদ করা হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়া হবে এবং তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়, যা নিয়ন্ত্রণে আনা জরুরি।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়, যাতে সড়কে চাপ কমে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউক চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, সুশৃঙ্খল শহর ব্যবস্থাপনায় জোর

আপডেট সময় : ০৭:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬