ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

দুই মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 173

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ বলেছেন, দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের বিশ্বাস তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের দুই মাসের কার্যক্রম ও সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন এবং জনগণের কাছাকাছি থাকছেন। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের সবচেয়ে বড় অর্জন হলো জনগণ ও প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি হওয়া। নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়া হয়েছিল এবং জনগণের মতামতের ভিত্তিতেই তা প্রণয়ন করা হয়।

প্রেস সচিব আরও বলেন, জনগণের অধিকার রয়েছে তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানার। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়লে জনগণের জন্য সত্য-মিথ্যা যাচাই করা সহজ হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬