ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে বিতর্ক, বৈষম্যের অভিযোগ সাবেক ক্রিকেটারের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 87

সাবেক জাতীয় দলের অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা দিয়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছেন। গত ১৬ এপ্রিল ২১ জন সাবেক অধিনায়কের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। তবে বিষয়টি নতুন করে বৈষম্য তৈরি করেছে বলে অভিযোগ তুলেছেন সাবেক পেসার তাপস বৈশ্য।

একটি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাপস বৈশ্য বলেন, আগে থেকেই অধিনায়কদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আসনে বসে খেলা দেখার সুযোগ ছিল, যেখানে অন্যান্য জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণ দর্শকসারিতে বসতেন। এখন নতুন এই কার্ডের মাধ্যমে সেই পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, অধিনায়ক হলেই বিশেষ সুবিধা পাওয়া যাবে আর অন্য সতীর্থরা বঞ্চিত থাকবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, মাঠে সবাই সমানভাবে অবদান রাখলেও অবসর নেওয়ার পর এমন বিভাজন তৈরি করা ঠিক নয়।

উদাহরণ হিসেবে তিনি সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের প্রসঙ্গ তুলে বলেন, জনপ্রিয়তা ও অবদানের দিক থেকে অনেক অ-অধিনায়ক ক্রিকেটারও গুরুত্বপূর্ণ। অথচ তাদের সাধারণ গ্যালারিতে বসতে হয়, যা অসম্মানজনক।

তিনি আরও বলেন, শুধু অধিনায়কদের জন্য সুবিধা রেখে অন্যদের বঞ্চিত করা হলে সেটি আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। যাদের আত্মসম্মান আছে তারা এ ধরনের বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

এই ঘটনার কারণে নিজেকে সাবেক জাতীয় দলের খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেও অস্বস্তি বোধ করছেন বলে জানান তাপস বৈশ্য। একই সঙ্গে তিনি সাবেক খেলোয়াড়দের বোর্ডের নেতৃত্বে আসা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে বিতর্ক, বৈষম্যের অভিযোগ সাবেক ক্রিকেটারের

আপডেট সময় : ০৯:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬