ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আইএমএফের সব শর্ত মানা বাধ্যতামূলক নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ঢাকার ১৫০ শিক্ষার্থী প্রত্যক্ষ করতে পারবেন সংসদ অধিবেশন, মানতে হবে ৬ শর্ত স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে নতুন ডিক্রি, উপকৃত হতে পারেন লাখো মানুষ চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, ক্লাস ও পরীক্ষা স্থগিত ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ থাকবে, হরমুজ নিয়ে উত্তেজনা বাড়ছে: ট্রাম্প চীনে পরীক্ষায় নকল ঠেকাতে নতুন চ্যালেঞ্জ: এআই স্মার্ট চশমার অপব্যবহার জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা আজকের মুদ্রা বিনিময় হার প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় তেলের দাম কমছে

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৬:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 27
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত সরবরাহ চলছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার ঘটনাও ধরা পড়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন ও সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬