সংবাদ শিরোনামঃ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 28

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
দেশে প্রতিবছর প্রায় ১২ থেকে ১৩ লাখ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এবারও বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড চলতি বছরের পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সময়সূচি অনুযায়ী ২ জুলাই চূড়ান্ত করা হয়েছে।

























