ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

আতিফ আসলামের কনসার্টের টাইটেল স্পন্সর শাহ্ সিমেন্ট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 19

দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ্ সিমেন্ট আসন্ন ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজন, তরুণদের বিনোদন এবং সাংস্কৃতিক উদযাপনের প্রতি নিজেদের অঙ্গীকার আরও একবার তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, বহুল প্রতীক্ষিত এই কনসার্ট আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য অনুষ্ঠানস্থলের গেট দুপুর ১টা থেকে খুলে দেওয়া হবে এবং মূল পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে।

বিশ্বখ্যাত পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম তার জনপ্রিয় সব গান নিয়ে মঞ্চে পারফর্ম করবেন। কনসার্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

শাহ্ সিমেন্টের মতে, সংগীত ও বিনোদন মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ তৈরি করে এবং একসঙ্গে উদযাপনের অনন্য উপলক্ষ সৃষ্টি করে। সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠানটি এমন একটি আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে, যা দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের লাইভ বিনোদনের অভিজ্ঞতা দেবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য স্মরণীয় একটি লাইভ কনসার্টে পরিণত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আতিফ আসলামের কনসার্টের টাইটেল স্পন্সর শাহ্ সিমেন্ট

আপডেট সময় : ০৬:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬