ডাচ-বাংলা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা
- আপডেট সময় : ০৪:২৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 40

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা শিক্ষানবিশকালীন মাসিক পারিশ্রমিকের পাশাপাশি স্থায়ী হওয়ার পর আকর্ষণীয় বেতন ও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৭০ হাজার টাকা। এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হলে বেতন ৯৭ হাজার ৪৮৩ টাকা।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬



























