ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র

সম্পর্ক ছিন্ন করা মানে নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত: প্রভা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 100

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের নানা অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা তুলে ধরছেন। তার বিভিন্ন পোস্টে ব্যক্তিগত উপলব্ধি ও বাস্তবতার নানা দিক উঠে আসে, যা ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নেটিজেনদেরও দৃষ্টি আকর্ষণ করে।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে সম্পর্ক, আত্মসম্মান ও মানসিক শান্তি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সম্পর্ক থেকে সরে আসা কিংবা কোনো সম্পর্কের ইতি টানাকে তিনি নিজের প্রতি সত্য থাকার একটি সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছেন।

প্রভা লেখেন, কোনো সম্পর্ক ছিন্ন করা মানে মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা নয়। অনেক সময় এর অর্থ হলো নিজের কাছে সত্যিটা মেনে নেওয়া—যে সম্পর্ক একসময় গুরুত্বপূর্ণ ছিল, সেটিই হয়তো ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।

অভিনেত্রীর মতে, ভালোবাসার বিনিময়ে নিজের মানসিক শান্তি, ব্যক্তিসত্তা কিংবা মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। কেউ কেউ শুধুমাত্র নিজেদের প্রয়োজনের সময় পাশে থাকেন এবং শেষ পর্যন্ত অন্য ব্যক্তিকে মানসিকভাবে নিঃশেষ করে দিতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রভা বলেন, কখনো পরিবারের এমন মানুষও থাকতে পারেন, যারা ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করেন। আবার এমন মানুষও থাকেন, যারা পাশে থেকেও একজনকে একাকিত্বের অনুভূতি দিতে পারেন। এসব পরিস্থিতিতে পরিবর্তনের আশায় মানুষ দীর্ঘদিন চেষ্টা করে যায়। কিন্তু একপর্যায়ে দেখা যায়, সেই সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের অস্তিত্বই হারিয়ে যাচ্ছে।

প্রভা মনে করেন, জীবন থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া সবসময় নিষ্ঠুরতার পরিচয় নয়; বরং অনেক ক্ষেত্রে এটি সাহসের প্রকাশ। মিথ্যা অভিনয় করে কোনো সম্পর্ক ধরে রাখার চেয়ে সত্যকে মেনে নেওয়া এবং নীরব কষ্টের পরিবর্তে আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, কেউ হয়তো মনে করতে পারেন যে মানুষটি বদলে গেছে। কিন্তু কোনো ব্যক্তিকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার অর্থ সবসময় তাকে শাস্তি দেওয়া নয়; অনেক সময় এটি নিজের অস্তিত্ব ও মানসিক শান্তি রক্ষার সিদ্ধান্ত।

অভিনেত্রীর ভাষ্য, যেখানে প্রতিনিয়ত আঘাত পেতে হয়, সেখানে প্রকৃত অর্থে সুস্থ হয়ে ওঠা কঠিন। যে পরিবেশ মানুষের মানসিক পরিসর সংকুচিত করে দেয়, সেখানে ব্যক্তিগত বিকাশও বাধাগ্রস্ত হয়।

তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসাকে তিনি কাউকে পরিত্যাগ করা হিসেবে দেখছেন না। বরং নিজের আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথ হিসেবেই বিষয়টিকে দেখেছেন প্রভা। তার মতে, কখনো কখনো কোনো কিছু ছেড়ে দেওয়াই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সম্পর্ক ছিন্ন করা মানে নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত: প্রভা

আপডেট সময় : ০৬:২৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬