ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বইয়ের পাতায় ফিরতে হবে শিশুদের, ডিজিটাল নির্ভরতা কমানোর আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 36

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমানে মানুষ অতিরিক্তভাবে ডিজিটাল ডিভাইসনির্ভর হয়ে পড়েছে, যার কারণে সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তাই শিশুদের বইয়ের পাতায় ফিরিয়ে আনতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন যশোর, বিশ্বসাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে পারলে তাদের চিন্তাশক্তি ও মানসিক বিকাশ আরও সমৃদ্ধ হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নতুন প্রজন্মকে বইমুখী করার বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

যশোর ইনস্টিটিউটের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর ইনস্টিটিউটে আসার পর প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। এরপর সংস্কৃতিমন্ত্রীও যশোরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে যশোর ইনস্টিটিউটের উন্নয়নে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মাঠ ও ঘূর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নেরও ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বইয়ের পাতায় ফিরতে হবে শিশুদের, ডিজিটাল নির্ভরতা কমানোর আহ্বান

আপডেট সময় : ০৭:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬