ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

স্পেসসেইল নেটওয়ার্কে যুক্ত হলো নতুন স্যাটেলাইট, মহাকাশে আরও একগুচ্ছ উপগ্রহ পাঠাল চীন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 16

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একগুচ্ছ নতুন কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। দেশটির বৃহৎ বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ (লো-অরবিট) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’ সম্প্রসারণের অংশ হিসেবে এই উৎক্ষেপণ পরিচালনা করা হয়।

রোববার (৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

খবরে বলা হয়, শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর সবগুলো স্যাটেলাইট সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

নতুন স্যাটেলাইটগুলো ভবিষ্যতে চীনের বাণিজ্যিক লো-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক স্পেসসেইল কনস্টেলেশন-এর অংশ হিসেবে কাজ করবে। এই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন বাণিজ্যিক মহাকাশ সেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, চীনের মহাকাশ কর্মসূচির জন্য এই উৎক্ষেপণ আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম সফল মিশন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পেসসেইল নেটওয়ার্কে যুক্ত হলো নতুন স্যাটেলাইট, মহাকাশে আরও একগুচ্ছ উপগ্রহ পাঠাল চীন

আপডেট সময় : ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬