ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

আইএমএফ কর্মসূচি থেকে বাংলাদেশ ‘শূন্য হাতে’ ফেরেনি: অর্থমন্ত্রী আমির খসরু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 26

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার ‘শূন্য হাতে’ ফেরেনি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু শর্ত গ্রহণযোগ্য না হওয়ায় সরকার নিজ উদ্যোগেই আগের আইএমএফ কর্মসূচি থেকে সরে এসেছে। তবে ভবিষ্যতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

পূর্ববর্তী সরকারের সময় নেওয়া আইএমএফ কর্মসূচির সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগের সরকারের আমলে নেওয়া ওই কর্মসূচির কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না। এ কারণে সরকার নিজ সিদ্ধান্তে সেই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জাতীয় স্বার্থ বিবেচনায় আলোচনা সাপেক্ষে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হতে পারে।

সংসদকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থ সংরক্ষণ করেই ভবিষ্যতের সব আন্তর্জাতিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইএমএফ কর্মসূচি থেকে বাংলাদেশ ‘শূন্য হাতে’ ফেরেনি: অর্থমন্ত্রী আমির খসরু

আপডেট সময় : ০৭:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬