ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত

আইএমএফ কর্মসূচি থেকে বাংলাদেশ ‘শূন্য হাতে’ ফেরেনি: অর্থমন্ত্রী আমির খসরু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 39

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে বাংলাদেশ সরকার ‘শূন্য হাতে’ ফেরেনি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু শর্ত গ্রহণযোগ্য না হওয়ায় সরকার নিজ উদ্যোগেই আগের আইএমএফ কর্মসূচি থেকে সরে এসেছে। তবে ভবিষ্যতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

পূর্ববর্তী সরকারের সময় নেওয়া আইএমএফ কর্মসূচির সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগের সরকারের আমলে নেওয়া ওই কর্মসূচির কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য ছিল না। এ কারণে সরকার নিজ সিদ্ধান্তে সেই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জাতীয় স্বার্থ বিবেচনায় আলোচনা সাপেক্ষে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হতে পারে।

সংসদকে আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের স্বার্থ সংরক্ষণ করেই ভবিষ্যতের সব আন্তর্জাতিক অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইএমএফ কর্মসূচি থেকে বাংলাদেশ ‘শূন্য হাতে’ ফেরেনি: অর্থমন্ত্রী আমির খসরু

আপডেট সময় : ০৭:০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬