ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র

স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 39

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)কে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয় পূর্বঘোষিত কর্মসূচির বাইরে হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা প্রকল্প এবং মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে চলমান কাজের অগ্রগতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যা দেশের মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি, জাতীয় নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশও দেন তিনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬