ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি ব্র্যাক ব্যাংকে ‘অফিসার’ পদে নিয়োগ, আবেদন চলছে ১০ আগস্ট পর্যন্ত জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, সতর্ক করল বিআরটিএ বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত ৫ আগস্টে নাশকতার সক্ষমতা নেই নিষিদ্ধ আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’

স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 11

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)কে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয় পূর্বঘোষিত কর্মসূচির বাইরে হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবনী কার্যক্রম, গবেষণা প্রকল্প এবং মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি বিষয়ে চলমান কাজের অগ্রগতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যা দেশের মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি, জাতীয় নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশও দেন তিনি।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পারসোকে আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬