ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 17

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া কাজ চলাকালে সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট সময় : ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬