ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

অবৈধ পথে ইতালি গেলে মিলবে না সুযোগ, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর সতর্কবার্তা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 13

লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালার আওতায় গত ১২ জুন থেকে নতুন বিধান কার্যকর হয়েছে। এই আইনের ফলে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তেই শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যারা অবৈধ পথে ইতালিতে প্রবেশের চেষ্টা করবেন, তারা দেশটিতে অবস্থান কিংবা কর্মসংস্থানের কোনো সুযোগ পাবেন না। ফলে ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত অভিবাসনের পথ বেছে নেওয়ার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দালাল ও মানবপাচারকারী চক্রের নানা প্রলোভন এবং মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হওয়া উচিত নয়। অর্থের বিনিময়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা শুধু মানবপাচার নেটওয়ার্ককে শক্তিশালী করে না, বরং এতে জীবন ও সম্পদের বড় ধরনের ঝুঁকিও তৈরি হয়।

ইতালি দূতাবাস জানায়, দেশটিতে বৈধভাবে কাজ, উচ্চশিক্ষা ও বসবাসের বিভিন্ন সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের জন্য বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা কর্মসূচির আওতায় ইতোমধ্যে হাজারো আবেদন গ্রহণ করা হয়েছে।

ইতালিগামীদের প্রতি দূতাবাসের পরামর্শ, নির্ধারিত নিয়ম অনুসরণ করে বৈধ উপায়ে আবেদন ও অভিবাসনের পথ বেছে নেওয়া উচিত। এতে আইনগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অবৈধ যাত্রার নানা ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধ পথে ইতালি গেলে মিলবে না সুযোগ, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর সতর্কবার্তা

আপডেট সময় : ০৬:১৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬