ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 3
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি ফল ও সবজির দোকানে দেখা মিলেছে এক অত্যন্ত বিরল ও নজরকাড়া আপেলের, যার অর্ধেক অংশ লাল এবং বাকি অর্ধেক নিখুঁতভাবে হলুদ রঙে বিভক্ত। মাঝ বরাবর দুই রঙে বিভক্ত এই আপেলটি দেখতে এখন দোকানটিতে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।

ঘটনাটি ঘটে মে মাসের মাঝামাঝি সময়ে, ক্রাইস্টচার্চের মাইরেহাউ উপশহরের ‘সানশাইন কর্নার মার্কেট’ নামের দোকানে। একটি পাকা লাল আপেলের চালানের মধ্যে হঠাৎ করেই এই অদ্ভুত রঙের আপেলটি খুঁজে পান দোকান কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এমন দুই রঙের আপেল পাওয়া অত্যন্ত বিরল ঘটনা, যা প্রায় ১০ লাখে একবার ঘটতে পারে। এটি সাধারণত জিনগত মিউটেশনের কারণে ঘটে, যখন ফলের বৃদ্ধি পর্যায়ে কোষগুলো ভিন্ন ভিন্ন জেনেটিক বৈশিষ্ট্য নিয়ে বিভক্ত হয়ে যায়।

দোকানের মালিক হিদার স্থানীয় গণমাধ্যমকে জানান, আপেলটি এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তার ভাষায়, অনেক দর্শনার্থী এটি দেখে বাড়িতে গিয়ে না জানালে বিশ্বাস করা কঠিন বলে পুনরায় প্রমাণ হিসেবে পরিবার নিয়ে দোকানে ফিরছেন।

তিনি আরও জানান, বহু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় এমন নিখুঁত দুই রঙের আপেল তিনি আগে কখনো দেখেননি। কেউ কেউ এটিকে সৌভাগ্যের প্রতীক ভেবে ছুঁয়ে দেখার অনুরোধও করছেন।

বর্তমানে আপেলটি পচন রোধে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়েছে। তবে দোকান কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেয়নি, এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে নাকি কেটে এর অভ্যন্তরীণ গঠন পরীক্ষা করা হবে।

সূত্র: সামা টিভি 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল

আপডেট সময় : ০৪:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬