ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 75

শনিবার (১৩ জুন) বেলা তিনটায় কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে যেখানে সম্ভব সেখানে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, যদি এই বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও স্বাস্থ্যকর পরিবেশে শ্বাস নিতে পারবে। একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বছরে অন্তত পাঁচ কোটি এবং পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় সবুজায়ন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন এবং বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬