ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত, আদালতে উঠছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 10
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। মামলার তদন্ত শেষ করে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান জানান, এই ঘটনায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হবে।

এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। একইদিন ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহত শিশু রামিসা আক্তার রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে তার জুতা দেখতে পান।

অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বজনরা। সেখানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই উপস্থিত স্বপ্না আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, তার স্বামী সোহেল রানা শিশুটির ওপর নির্যাতন চালানোর পর হত্যা করেছেন।

ঘটনার পর স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট প্রস্তুত, আদালতে উঠছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৩:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬