ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ সম্ভব: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 115

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং এবার দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঈদ পর্যন্ত হাটগুলোতে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও জানান, এবারের ঈদে রাজধানীর সব পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে জাল টাকা শনাক্তে মেশিন বসানো হয়েছে এবং ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে।

পরিদর্শনের সময় এক বেপারি গরু চুরির অভিযোগ করলে মন্ত্রী তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি হাটে আগত খামারি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ সম্ভব: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

আপডেট সময় : ০৫:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬