ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হামের রোগী ও জরুরি সেবায় থাকা ডাক্তার-নার্সদের ঈদে ছুটি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 135

হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ডাক্তার ও নার্সদের ঈদে কোনো ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে, সেখানে চিকিৎসক ও নার্সরা ঈদের ছুটির মধ্যেও দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় কোনো ডাক্তার বা নার্সের ছুটি থাকবে না, সবাইকে দায়িত্ব পালন করতে হবে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিলেই যে শতভাগ হামে আক্রান্ত হবে না, তা বলা যায় না। কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার তারতম্যের কারণে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। তিনি উদাহরণ হিসেবে কলেরা ও গুটিবসন্তের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি আরও জানান, ভাইরাস বেশি ছড়িয়ে পড়লে কিছু ক্ষেত্রে রোগ দেখা দিতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না বলে তিনি মন্তব্য করেন।

ঈদের সময় অভিভাবকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, আক্রান্ত শিশুদের ভিড়পূর্ণ জায়গা বা আত্মীয়-স্বজনের বাড়িতে না নেওয়ার জন্য এবং তাদের যত্নে সতর্ক থাকার জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামের রোগী ও জরুরি সেবায় থাকা ডাক্তার-নার্সদের ঈদে ছুটি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬