ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 16
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। এজন্য নাগরিকদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। পরে খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে তা পরিশোধ করা সম্ভব হবে।

সরকার বলছে, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে এবং সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

ভূমি মন্ত্রণালয় আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে বকেয়ার ওপর সুদ যুক্ত হতে পারে। তাই আইনি জটিলতা এড়াতে ৩০ জুনের আগেই খাজনা পরিশোধ করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের আশা, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৭:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬